ভারতের গোয়ায় এবার ঋতুপর্ণাদের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৮:৫১ পিএম


ভারতের গোয়ায় এবার ঋতুপর্ণাদের পরীক্ষা
ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডুর পর চলতি বছর মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। টুর্নামেন্টটি ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল বলেছেন, প্রতিযোগিতায় সাত সদস্য দেশের জাতীয় নারী দল অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্ট হিসেবে নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনা ও ঋতুপর্ণারা। ২০২২ সালের প্রতিযোগিতাতেও বাংলাদেশ নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল। তাই এবারও গোয়ায় বাংলাদেশ দল শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন, দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল দ্রুত এগোচ্ছে। এশিয়ান কাপের ফলাফলের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০ দলের মধ্যে রয়েছে এবং নেপালও শক্তিশালী। আশা করি এটি একটি উচ্চমানের ম্যাচের মঞ্চ হবে।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission