ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ইরানকে দুঃসংবাদ দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে ইরানের গ্রুপ ‘জি’-এর ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ ফিফা প্রত্যাখ্যান করেছে। তেহরান চেয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের ম্যাচগুলো নিরাপদভাবে মেক্সিকোতে আয়োজন করা হোক। তবে ফিফা জানিয়েছে, ইতিমধ্যেই ঘোষিত সূচি অনুযায়ীই ইরানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলতে হবে। খবর রয়টার্স।

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ বলেছেন, যখন মার্কিন প্রেসিডেন্টও আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা যুক্তরাষ্ট্রে যাব না। ইরান বর্তমানে মেক্সিকোর সঙ্গে তাদের ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানিয়েছেন, দেশটি ইরানের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত। তবে ফিফার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছে।

ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ অভিযোগ করেছেন, ওয়াশিংটন তাদের প্রতিনিধিদলের ভিসা প্রদান ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তায় যথাযথ সহযোগিতা করছে না। বর্তমানে ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে (নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে) এবং একটি ম্যাচ সিয়াটলে (মিশরের বিরুদ্ধে) হওয়ার কথা।

বিশ্বকাপে রাজনৈতিক কারণে ভেন্যু পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইরানের পরিস্থিতি আরও জটিল। ফিফা জানিয়েছে, তারা নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে মেক্সিকোতে স্থানান্তরের অনুমতি না দিলে ইরান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হবে। এশিয়া থেকে জাপানের পর দ্বিতীয় দল হিসেবে প্রায় এক বছর আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এবার ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘১০ মিনিটে শেষ করতে পারব’
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ