ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

আগামী জুনে ইংল্যান্ডে বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই মেগা আসরের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেদারল্যান্ডস।

ইতোমধ্যে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল থাকছে না। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত।

আরও পড়ুন

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি

২৮ মে— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে— বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন— স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন— স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন— নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
দেশের রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার