
অস্ট্রেলিয়ার দলের বল টেম্পারিংয়ের ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় বিশ্বজুড়ে। তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রাথমিক ভাবে অভিযুক্ত ক্যামারন ব্যানক্রফটকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর অধিনায়ক স্টিভ স্মিথকে এক টেস্টের নির্বাসন ও ম্যাচ ফি’র পুরোটাই নেয়া হয়েছে।
এই শাস্তির আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথ আর সহ-অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। অসি সম্মানহানি করায় ক্রিকেট অস্ট্রেলিয়া ভবিষ্যতে স্মিথকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে। একা স্টিভ স্মিথ নন, ক্রিকেট থেকে অজীবন নির্বাসিত হতে পারেন ওয়ার্নারও।
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা দুই তারকা চলতি আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আলাদা দুই দলের অধিনায়ক। সানরাইজার্স হায়দারাবাদকে নেতৃত্ব দিয়ে ২০১৬ সালের চ্যাম্পিয়ন বানান ওয়ার্নার। অন্যদিকে এবারের আসরে রাজস্থান রয়্যালসের হাল ধরার কথা ছিলো স্মিথের।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্মিথদের লঘু শাস্তি, আইসিসির ওপর চটেছে ক্রিকেটমহল
--------------------------------------------------------
এরই মধ্যে রাজাস্থানের অধিনায়ক হিসেবে স্মিথের নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মিথ নয় দলের মূল দায়িত্ব থাকছে আজিনকা রাহানের কাঁধে।
এবার এই স্মিথ-ওয়ার্নারকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি উঠেছে। ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসেন বলেন, একজন অধিনায়ক হয়ে স্মিথ ও ওয়ার্নারের এমন কাজ সত্যি নির্লজ্জের। আমি চাই তাদের গোটা আইপিএল থেকে বহিষ্কার করে দেয়া হোক। একম্যাচ-দুইম্যাচে বসিয়ে রেখে লাভ কি? পুরো আসর থেকে তাদের ব্যান করাই হবে উত্তম কাজ।

অতুল ওয়াসেন
দেশটির সংবাদ সংস্থা এএনআইকে আতুল বলেন, মাত্র আট টেস্ট খেলা ব্যানক্রফটের মতো জুনিয়রকে দিয়ে এমন কাজ করিয়ে সত্যিই অন্যায় করেছেন স্মিথ-ওয়ার্নার। এতগুলো ক্যামেরার সামনে সরাসরি এমন ঘৃণিত কাজ করে অস্ট্রেলিয়ার জন্য দুর্নাম কিনেছে দেশটির ক্রিকেটাররা।
দুই বছর নিষিদ্ধ থাকার পর ফের আইপিএলে ফিরিছে দলটি। চলতি আসরে ২৪ মিলিয়ন ডলারে স্মিথকে কিনে নেয় রাজস্থান।
আরও পড়ুন:
ওয়াই/এমকে




