জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৩৫ এএম


জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চান সাকিব
ছবি: সংগৃহীত

জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা এবং রাজনীতি সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলে আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার পর এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাকিব জানান, এই মুহূর্তে তার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চান এবং সুযোগ পেলে দেশকে আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দিতে চান।

পোস্টে সাকিব লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

রাজনীতি প্রসঙ্গে সাকিব বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি মনে করেন, দেশের জন্য কাজ করতে হলে শুধু রাজনীতিতেই আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

বিজ্ঞাপন

তার ভাষায়, ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছাও প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাকিবের এই ব্যাখ্যার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় দলে ফেরা এবং রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission