ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

মাসখানেকেরও বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনা চললেও আপাতত আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না সাবেক এই অধিনায়ক। তার জাতীয় দলে ফেরা এখনো নির্ভর করছে দেশের চলমান আইনি ও প্রক্রিয়াগত পরিস্থিতির ওপর।

মঙ্গলবার (৭ এপ্রিল) পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, সাকিবের জাতীয় দলে খেলা নির্ভর করবে তার দেশে ফেরা এবং নির্বাচকদের মূল্যায়নের ওপর।

বুলবুল বলেন, সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার জন্য তৈরি, খেলবে। আর আসাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।

এর আগে, শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠুও একই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সাকিবের ফেরা অনেকটাই নির্ভর করছে তার বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, নিজের দেশে ফেরা এবং রাজনীতি নিয়ে কথা বলে আলোচনার কেন্দ্রে চলে আসেন সাকিব। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার(৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে অবস্থান পরিষ্কার করেন তিনি।

সাকিব লিখেছেন, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

পোস্টের শেষাংশে জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথাও জানান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি লেখেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।

আরও পড়ুন

সব মিলিয়ে, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার দরজা পুরোপুরি বন্ধ না হলেও, তা এখনো নির্ভর করছে মাঠের বাইরের নানা বাস্তবতা, আইনি জটিলতা এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল
দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী