ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা।

ডান হাতের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি পেসার বেন লিস্টারকে। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা অবস্থায় ক্যাচ ধরতে গিয়ে চোট পান ক্লার্ক। এর আগে চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

এদিকে, ওয়ানডে সিরিজে খেলবেন না আরেক পেসার বেন সিয়ার্স।। তিনি পাকিস্তান সুপার লিগে অংশ নিতে রাওয়ালপিন্ডির দলে যোগ দেবেন। একই দলে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। ইনজুরিতে থাকা নাসিম শাহর পরিবর্তে সিয়ার্সকে দলে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

চোট কাটিয়ে কিউই দলে ফিরেছেন কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। এর মধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে, টিকনার টি-টোয়েন্টি দলে এবং ফিশার দুই ফরম্যাটেই জায়গা পেয়েছেন।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে থাকছেন না। আইপিএলে ব্যস্ত থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

আরও পড়ুন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। পূর্ব নির্ধারিত সময় পরিবর্তন করে ম্যাচগুলো এখন সকাল ১১টায় শুরু হবে। এছাড়া ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও সন্ধ্যার পরিবর্তে বিকেল ৩টায় আয়োজন করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
মিরাজকে টপকে দুইয়ে রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। যার স্বীকৃতি স্বরূপ মিরাজকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুসারে রাজার রেটিং এখন ২৭৬। ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাজা। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতেও নেন দুটি উইকেট।  ব্যাটিংয়ের এই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এলিস।  অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি, যা এই সংস্করণে তার দ্বিতীয় শতক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। আরটিভি/এসআর  
মিরাজকে টপকে দুইয়ে রাজা
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
আরও পড়ুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন