ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৪৬২ রানের ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত

আইপিএল ২০২৬-এর ২০তম ম্যাচে রানবন্যার এক দারুণ লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে জয়ে ফিরেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে এই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় বেঙ্গালুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে শুরু থেকেই সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন আরসিবির ওপেনার ফিল সল্ট। মাত্র ৩৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে ৬টি চার ও ৬টি ছক্কার মার ছিল। অন্যপ্রান্তে বিরাট কোহলি খেলেন দায়িত্বশীল ইনিংস। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫০ রান। যা তার আইপিএল ক্যারিয়ারের ৬৫তম অর্ধশতক। দু’জনের ১২০ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত।

এরপর, অধিনায়ক রজত পাটিদার ঝড় তোলেন। মাত্র ২০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচের গতি আরও বাড়িয়ে দেন তিনি। শেষদিকে টিম ডেভিডের অপরাজিত ৩৪ রানে ভর করে ৪ উইকেটে ২৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আরসিবি।

২৪১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। রোহিত শর্মা চোট পেয়ে মাঠ ছাড়লে চাপে পড়ে দল। রায়ান রিকেলটন ৩৭ রান করলেও সুয়াশ শর্মার জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বেঙ্গালুরুর হাতে।

মাঝের ওভারগুলোতে ক্রুনাল পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সূর্যকুমার যাদবকে আউট করে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ৩১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২২ রানেই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে ১৮ রানের জয় নিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও পড়ুন

৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ১ জয় নিয়ে আট নম্বরে রয়েছে মুম্বাই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
কোহলির দুর্দান্ত ফিফটিতে বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়