
বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞায় পড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জাতীয় দলে ১ বছরের নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও বাদ পড়তে হয়েছে এই দুই তারকাকে।
পাশাপাশি রাজস্থান রয়্যালস ও সানরাইর্জাস হায়দরাবাদের অধিনায়কত্বের দায়িত্ব থেকে ইসতফা দেন স্মিথ-ওয়ার্নার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের ঘটনার পর তাদের পরিবর্তে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়। স্মিথের বদলে দলপতি হিসেবে রাজস্থানে সুযোগ পান ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। অন্যদিকে ওয়ার্নারের বদলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের ওপর ভরসা রেখেছে অরেঞ্জ আর্মি।
--------------------------------------------------------
আরও পড়ুন: যে তিন প্রশ্নের উত্তর দেননি ওয়ার্নার
--------------------------------------------------------
তবে বর্তমান বিশ্বের সেরা এই দুই ব্যাটসম্যান বদলে কাদেরকে দলে নেয়া হবে সেটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
প্রাথমিকভাবে ভারতীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ ভারতের দলটিতে ওয়ার্নের জায়গায় পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার কুশল পেরারা, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, নিউজিল্যান্ডের মার্টিন গাপতিল ও বাংলাদেশের তামিম ইকবাল।
লঙ্কান গণমাধ্যম আইসল্যান্ড ক্রিকেটের সাংবাদিক ড্যানিয়েল আলেকজান্ডার টুইটারে বলেছেন, ‘ওয়ার্নারের পরিবর্ত হিসেবে আইপিএলের অফার প্রত্যাখ্যান করেছেন কুশল। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলে টেস্ট দলে জায়গা করে নেয়ার জন্যই এমন সিদ্ধান্ত তার।’
কিন্তু শেষ পর্যন্ত জানা যায় ইংলিশম্যান এলেক্স হেলসকে দলে নিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
আজ শনিবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। হেলসের একটি ছবি দিয়ে পোস্টে বলা হয়, ব্রেকিং নিউজ। ইংল্যান্ডের হার্ডহিটার অলেক্স হেলস যোগ দিয়েছেন হায়দরাবাদে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৭৪ ম্যাচে ২৮.৮৫ গড় এই ডান-হাতি ব্যাটসম্যানের। ১৪৩.৫৪ স্ট্রাইকরেট নিয়ে এই ওপেনারের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৬ রান।
আসছে ৯ এপ্রিল নিজেরদের প্রথম ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ-রাজস্থান।
আরও পড়ুন:
ওয়াই/পি




