নারী প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের স্পনসর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৬:৫৫ পিএম


নারী প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের স্পনসর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আগামী পাঁচ বছর (২০২৬-২০৩০) গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পনসর হিসেবে থাকছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)।

সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন। 

আরও পড়ুন

এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন), এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান।

স্বাক্ষর অনুষ্ঠানে ইয়ুথ ক্লাবের সভাপতি ড. তমাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়নে জনাব অঞ্জন চৌধুরীর দীর্ঘমেয়াদী সমর্থন ও প্রতিশ্রুতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission