ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারের স্বাদ ভোগ করালো আলাভেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:২৩ এএম
চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারের স্বাদ ভোগ করালো আলাভেস। ছবি: সংগৃহীত

আগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে পরের ম্যাচেই হারের স্বাদ পেলো কাতালানরা। আলাভেসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা।

বুধবার (১৩ মে) রাতে আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও গোলের দেখা পায়নি দলটি।

ম্যাচজুড়ে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলাভেসের ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

আরও পড়ুন

ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নেয় তারা। তবে কোনোটি লক্ষ্যে ছিল না। অন্যদিকে আলাভেসের নেয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যভেদী।

লা লিগায় টানা ১১ জয়ের পর এই ম্যাচে এসে হারল বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। গত রোববার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছিল তারা।

এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেল বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে আলাভেসের জন্য জয়টি ছিল গুরুত্বপূর্ণ। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে দলটি। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে ১৫ নম্বরে। তাদের নিচের চারটি দলের প্রত্যেকের পয়েন্ট ৩৯।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ