ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:০০ পিএম
মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এবার অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এবার একই ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে যুব দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া এগিয়েছে। ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে যুবাদের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। উল্লেখযোগ্যভাবে, ২০২৮ সালের যুব বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

বিসিবির এক কর্মকর্তা জানান, জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং ও মেন্টরিংয়ে যুক্ত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, রাজ্জাক ও মাহমুদউল্লাহ দেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন। তারা কোচিং পেশায় থাকলে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।

দায়িত্বের অংশ হিসেবে যুব দলের ক্যাম্প চলাকালে মাহমুদউল্লাহ কয়েকদিন ক্যাম্পে থেকে খেলোয়াড়দের পরামর্শ দেবেন। এছাড়া দেশ-বিদেশের সিরিজ বা টুর্নামেন্টেও দলের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। বিসিবির ধারণা, জাতীয় দলের সাবেক এই অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে তরুণরা মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে মূল্যবান শিক্ষা পাবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন মাহমুদউল্লাহ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দেড়শ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন।

আরও পড়ুন

৫০ টেস্টে ২০৯১৪ রান ও ৪৩টি উইকেট মাহমুদউল্লাহর। ২০২৪ সালে ভারতে শেষ টি২০ ম্যাচ খেলেন তিনি। ২৪৪৪ রান ও ৪১টি উইকেট আছে তার। ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬৮৯ রান করেছেন তিনি। ওয়ানডে উইকেট শিকার ৯২টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগের নিয়মিত মুখ মাহমুদউল্লাহ। ওয়ানডে ও টি২০ ক্রিকেট খেলেন তিনি।

বর্তমানে তিনি ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সক্রিয় রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন রংপুর রাইডার্সে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে