ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি। ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। দেশের কিংবদন্তি এই ক্রিকেটারকে স্মরণীয় বিদায় দিতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুশফিককে সম্মান জানিয়ে তার ১৫ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিতে চায় বিসিবি, যাতে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার এই জার্সি গায়ে না চাপান।

একই সাথে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারি করার বিষয়েও বোর্ড সভায় আলোচনা হয়েছে। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে ঘিরে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বোর্ড।

তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।

এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।

উল্লেখ্য, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের শেষ সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টের পর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। তবে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই সরে দাঁড়ানো মুশফিক।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন তামিম ইকবাল। এর কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের ঘোষণা দেন তামিম। তিনি বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি তামিম, কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।  এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও  সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আবারও রোহিত শর্মার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রায় তিন বছর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘোষিত দলে ফিরেছেন গতিময় পেসার উইল ও’রুর্ক।
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক
আরও পড়ুন
নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার