ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে বাংলাদেশে দর্শকরা বিটিভির মাধ্যমে সরাসরি খেলা দেখতে পারবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ নিয়ে চলমান আলোচনা ও উদ্যোগের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়ে বিশ্বকাপ সম্প্রচার প্রসঙ্গেও কথা বলেন তিনি। তাবিথ জানান, সরকারও চায় দেশের ফুটবলপ্রেমীরা যেন বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

তিনি বলেন, তথ্যমন্ত্রী তাকে ডেকে জানিয়েছেন যে, দর্শকদের বঞ্চিত করা যাবে না এবং বিটিভির মাধ্যমে খেলা সম্প্রচারের উপায় খুঁজতে হবে। এ লক্ষ্যে বিটিভিকে সম্প্রচার স্বত্ব এনে দিতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বিজ্ঞাপন বিক্রি বা পুনর্বিক্রয়সহ বিভিন্ন পদ্ধতিতে আর্থিক সমাধান খোঁজা হচ্ছে যাতে বিটিভির নিজস্ব তহবিল থেকে বড় অঙ্কের ব্যয় না হয়।

তাবিথ আউয়াল বলেন, বিটিভির মাধ্যমে আমরা চেষ্টা করব নেগোশিয়েট করে সম্প্রচার স্বত্বের দাম কমিয়ে আনার। বিভিন্ন পক্ষ এতে যুক্ত আছে সরকার, বিটিভি, একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমিও। এখনই নির্দিষ্ট সময় বলে দেওয়া যাচ্ছে না, তবে অবশ্যই খেলা দেখানোর একটি সমাধান বের হবে। আমরা একটি ভালো সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি।

বিশ্বকাপ শুরু হতে এখন মাত্র ২৪ দিন বাকি। এই স্বল্প সময়ে প্রায় শত কোটি টাকার সম্প্রচার চুক্তি সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

বাফুফে সভাপতি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্প্রচার স্বত্বের মূল্য যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং দ্রুত অর্থ পরিশোধের মাধ্যমে ফিফার স্বত্ব নিশ্চিত করা। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভির সম্প্রচার স্বত্ব কেনা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, আগের কিছু লেনদেন নিয়ে প্রশ্ন ছিল এবং বর্তমান সরকার কোনোভাবেই অস্বচ্ছ বা নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রক্রিয়ায় যেতে চায় না। তার মতে, কেবল মূল্য নয়, লেনদেনের স্বচ্ছতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে এবং বিশ্বকাপ সম্প্রচার প্রক্রিয়াতেও সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ইনফান্তিনোর ‘বিশ্বকাপ বিক্রি’ পরিকল্পনা ঠেকালেন যে দুই নারী
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’