
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল। লিজেন্ড অব রূপগঞ্জকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দিয়েছে আবাহনী লিমিটেড। দলের হয়ে নাসির হোসেন ও নাজমুল হাসান শান্ত তুলে নিয়েছেন সেঞ্চুরি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৭৫ রান সংগ্রহ করে ধানমন্ডির ক্লাবটি।
সকালে মাঠে নামে দ্রুত রান করা শুরু করেন এনামুল হক বিজয় ও শান্ত। আক্রমণাত্মক বিজয় ৫১ বলে ৫৭ রান করে ফিরেন বিজয়। ধীরে গতিতে দলকে এগিয়ে নিতে থাকেন শান্ত।
--------------------------------------------------------
আরও পড়ুন: মিরাজের চোখ শিরোপায়
--------------------------------------------------------
বিজয়ের বিদায়ের পর পারভেজ রসুলের বোলিং তোপে পরপর দুই উইকেট হারায় আবাহনী। বিপর্যস্ত দলের হাল ধরেন অধিনায়ক নাসির। সময় উপযোগী ইনিংস খেলেন ডান-হাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। রূপগঞ্জের বোলারদের নিয়ে ছেলে খেলায় মাতেন এই তারকা অলরাউন্ডার।
উইকেটের চার দিকে স্ট্রোকের ফোয়ার ছুটিয়ে তুলে নেয় লিস্ট-এ ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। ৯১ বলে ১৫ চার ও ৪ ছক্কায় ১২৯ রানের এক নজরকাড়া ইনিংস খেলেন নাসির। অন্যদিকে ১১৩ রান করে থামেন শান্ত। চলতি মৌসুমে এটি চতুর্থ সেঞ্চুরি এই ওপেনারের।
শেষ দিকে ঝড় তোলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাত্র ৮ বলে ৪টি ছক্কায় ২৮ রান তুলে নেন ম্যাশ। এছাড়া তার সঙ্গে ১৪ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন।
আরও পড়ুন:
ওয়াই/পি




