ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তালেবানের নিষেধাজ্ঞা পেরিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে আফগান নারীরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৪৫ এএম
আফগানিস্তান নারী ক্রিকেট দল। ছবি: এএফপি

২০২১ সালে ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অস্ট্রেলিয়ায় গিয়ে আশ্রয় নেন দেশটির নারী ক্রিকেটাররা। তবে পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক পরিবেশে মাঠে নামতে যাচ্ছেন তারা।

আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে আফগানিস্তান শরণার্থী নারী ক্রিকেট দল। সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনের সুযোগও পাবেন তারা। এ ছাড়া লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও দেখবেন দলটির ক্রিকেটাররা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই সফর শুধু ক্রিকেটীয় নয়, এর ‘উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ক্রীড়াগত গুরুত্ব রয়েছে’।

আরও পড়ুন

এই দলে আছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা, যারা তালেবানদের দ্বারা ‘খেলাধুলা ও জনজীবন থেকে পরিকল্পিতভাবে বর্জনের’ শিকার হয়ে দেশ ছেড়েছেন।

তাদের বেশির ভাগই বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং স্থানীয় ক্রিকেটে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ এতদিন পাননি।

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোন্স এই উদ্যোগকে সমর্থন দিয়ে বলেন, ‘এই ক্রিকেটাররা অসাধারণ সাহস দেখিয়েছে। সবকিছু হারিয়েও তারা ক্রিকেট ছাড়েনি। তারা বিশ্ব ক্রিকেটের অংশ হওয়ার যোগ্য।

ইসিবির ডেপুটি প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেছেন, ‘ক্রিকেটের দায়িত্ব হচ্ছে অন্তর্ভুক্তি ও সুযোগ নিশ্চিত করা। এই সফর নিয়ে আমরা গর্বিত।

এর আগে আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সঙ্গে আফগান নারী ক্রিকেটারদের জন্য টাস্ক ফোর্স গঠন করেছিল আইসিসি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ