ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর। ছবি: সংগৃহীত

প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন মো. রাজু। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) টুর্নামেন্টে রাজুর এটি টানা দ্বিতীয় শিরোপা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিনের এই টুর্নামেন্ট শেষ হলো। পারের চেয়ে ৯ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন। ৭ আন্ডার পার ২৮১ স্কোর নিয়ে রানারআপ হয়েছেন বাদল হোসেন। এছাড়া ৩ আন্ডার পার ২৮৫ স্কোরে তৃতীয় হয়েছেন আকবর হোসেন।

প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে খুব একটা ভালো শুরু করতে পারেননি রাজু। দ্বিতীয় রাউন্ডে ৬৮ খেলে ফেরেন লড়াইয়ে। ৩৬ হোল শেষে তখন শীর্ষে ছিলেন আকবর হোসেন (৭০-৬৭)। তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র।

৬৪ স্কোর করেন রাজু, যা পুরো টুর্নামেন্টের সেরা রাউন্ড। ৫৪ হোল শেষে তিনি এগিয়ে যান ৫ শটে। শেষ রাউন্ডে ৭৩ খেলেও সেই ব্যবধানের সুবাদে দুই শটে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেন রাজু।

অন্যদিকে, চার রাউন্ডেই ধারাবাহিক ছিলেন বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ খেলে চাপ তৈরি করলেও রাজুকে ধরতে পারেননি।

শিরোপা জিতে উচ্ছ্বসিত রাজু বলেন, জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

রানারআপ হয়েও খুশি বাদল হোসেন। তিনি বলেন, এই কোর্সে সবশেষ টুর্নামেন্টে রাজুকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার আমাকে হারিয়ে রাজু চ্যাম্পিয়ন। আমরা দু’জনই সাভার গলফ ক্লাবের। একই ক্লাবের দু’জন চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় খুবই ভালো লাগছে।

এক আন্ডার পার ২৮৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। অষ্টম হয়েছেন মো. শাহজামাল (+২)। ৩ ওভার পার ২৯১ স্কোরে যৌথভাবে নবম হয়েছেন মো. আবদুর রহমান, মো. লিটন মন্ডল, মো. লিটন হাওলাদার ও মো. সজীব আলী।

টুর্নামেন্টে ৮৮ জন গলফার অংশ নিয়েছিলেন। দুই রাউন্ড শেষে কাট পার হন ৪৪ জন, তাদের মধ্যে চারজন পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত চার রাউন্ড শেষ করেন ৪০ জন। অ্যামেচারদের মধ্যে সেরা হয়েছেন মো. রহিম হোসেন (+১৯)।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে ঢাকায়। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে।  সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ।  এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি। আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ