ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কোহলির দুর্দান্ত ফিফটিতে বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গুজরাট টাইটান্স। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমন গিল (১০) ও সাই সুদর্শন (১২)। এরপর জস বাটলারও (১৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রসিখ সালাম, জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুজরাট।

তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ওয়াশিংটন সুন্দর। তার ৫০ রানের হাফসেঞ্চুরির ইনিংস এবং শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে গুজরাট। বেঙ্গালুরুর হয়ে রসিখ সালাম ৩টি এবং হ্যাজেলউড ও ভুবনেশ্বর ২টি করে উইকেট নেন।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বিরাট কোহলি। ভেঙ্কটেশ আইয়ারের ৩২ রানের ঝোড়ো ইনিংসে দারুণ শুরু পায় আরসিবি। মাঝপথে রশিদ খান জোড়া আঘাত হেনে ম্যাচে ফেরার চেষ্টা করলেও একপ্রান্ত আগলে রাখেন কোহলি।

ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরা কোহলি তুলে নেন আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। রজত পাতিদার ও টিম ডেভিড বিদায় নিলেও ম্যাচ নিয়ন্ত্রণে রেখেই ১৮তম ওভারে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

আরও পড়ুন

এই জয়ের মাধ্যমে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএল ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে বায়ার্ন কোচ
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ।
মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে বায়ার্ন কোচ
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ অধিনায়ক।
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
আরও পড়ুন
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড