বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। এবার ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্পূর্ণ এই সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসিরপ্রকাশ ভাট। অন্যদিকে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ওয়ানডে সিরিজে না রাখা হলেও টি-টোয়েন্টিতে দেখা যাবে।
নিচে প্রতিটি ম্যাচের আম্পায়ারদের তালিকা দেওয়া হলো—
ওয়ানডে সিরিজ
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (SBNCS) সকাল ১১:০০ টা থেকে শুরু হবে ।
প্রথম ওয়ানডে
অন-ফিল্ড আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও গাজী সোহেল (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ।
৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ) ।
দ্বিতীয় ওয়ানডে
অন-ফিল্ড আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও তানভীর আহমেদ (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ।
৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ) ।
তৃতীয় ওয়ানডে
অন-ফিল্ড আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ।
৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ) ।
টি-টোয়েন্টি সিরিজ
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লেইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামেদুপুর ০২:০০ টা থেকে অনুষ্ঠিত হবে।
প্রথম টি-টোয়েন্টি
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও মোর্শেদ আলী খান (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ।
৪র্থ আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ) ।
দ্বিতীয় টি-টোয়েন্টি
অন-ফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ) ও তানভীর আহমেদ (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ) ।
৪র্থ আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ।
তৃতীয় টি-টোয়েন্টি
অন-ফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ) ও মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ) ।
টিভি আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ।
৪র্থ আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ।
আরটিভি/এসআর
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে।
এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
আরটিভি/এসআর
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের