আর্জেন্টিনার কাছে কখনও হারেনি বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০১:৪৬ পিএম


আর্জেন্টিনার কাছে কখনও হারেনি বাংলাদেশ দল
আর্জেন্টিনার কাছে কখনও হারেনি বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়লেই বাংলাদেশে নতুন করে প্রাণ পায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। ফুটবল মাঠে আর্জেন্টিনার সাফল্য ও আধিপত্যের গল্প সবারই জানা। তবে ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একেবারেই একতরফা। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ।

বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই হয়তো অজানা যে, ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার একটি জাতীয় ক্রিকেট দলও রয়েছে। ওয়ানডে মর্যাদা পাওয়ার আগে আইসিসি ট্রফিতে তিনবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, আর প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা।

প্রথমবার ১৯৮৬ সালের জুনে ইংল্যান্ডের বার্মিংহামে আইসিসি ট্রফিতে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা ১২২ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে।

এরপর ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে দ্বিতীয়বারের মতো দেখা হয় দুই দলের। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর্জেন্টিনা ১২০ রানে থেমে যায়। জবাবে বাংলাদেশ ৭ উইকেট ও ৮৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

তৃতীয় ও শেষবারের মতো ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচেও জয় পায় টাইগাররা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ।

আরও পড়ুন

ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ যতই গভীর হোক না কেন, ক্রিকেট মাঠে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের আধিপত্যই এখন পর্যন্ত একমাত্র বাস্তবতা। তিন দেখায় তিন জয় নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত থাকার গৌরব এখনও ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission