ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সমর্থকদের টিকিট বাতিল, বিশ্বকাপের আগে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
ইরান সমর্থকদের টিকিট বাতিল। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে বড় ধাক্কা খেলেন ইরানের সমর্থকরা। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, দলটির সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা, ফলে হাজার হাজার ইরানি সমর্থক মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ হারাতে পারেন।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফেডারেশন নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণের জন্য ম্যাচের মোট আসনের ৮ শতাংশ টিকিট পেয়ে থাকে। সেই প্রক্রিয়ায় ইরানও টিকিট বিক্রি শুরু করেছিল। তবে হঠাৎ করেই সেই বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি তাদের।

ফেডারেশনের অভিযোগ, অনেক সমর্থক সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা সম্পন্ন করলেও এখন তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তারা এ ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সমতা ও ন্যায্যতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং এর পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক প্রভাব রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে।

এদিকে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা ও লেনদেনসংক্রান্ত জটিলতার কারণে পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে যাতে নিয়ম মেনে ইরানি সমর্থকদের ম্যাচে উপস্থিত থাকার বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা যায়।

বিশ্বকাপকে ঘিরে ইরানের জন্য এটি নতুন কোনো সমস্যা নয়। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে দলটি তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে। যদিও গত সপ্তাহে অধিকাংশ খেলোয়াড় ভিসা পেয়েছেন, দলের কয়েকজন কর্মকর্তা ও স্টাফ এখনও ভিসা জটিলতায় রয়েছেন।

আরও পড়ুন

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান