ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টকে সামনে রেখে দলের প্রস্তুতি ক্যাম্পও বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

সপ্তাহখানেক পরই কাতারে পর্দা ওঠার কথা যুব বিশ্বকাপের। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফুটবলারদের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউএস সকার ফেডারেশন। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলের টুর্নামেন্ট-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে অংশগ্রহণ দুটিই বাতিল করা হচ্ছে।

চিঠিতে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নিরাপত্তা নির্দেশনার কথাও তুলে ধরা হয়। ফেডারেশন জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বুধবারের মধ্যেই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে সিদ্ধান্তের বিষয়টি জানানোর কথা রয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেছে ফেডারেশন। এদিকে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

উল্লেখ্য, গত মাসে কাতার নিয়ে ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। নির্দেশনায় সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কা এবং বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঘটনাও তুলে ধরা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরে ‘জে’ গ্রুপে ছিল যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের প্রতিপক্ষ চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল মার্কিন যুব দলের।

কাতারে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শেষ ৩২-এ খেলেছিল যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তা শঙ্কায় এবার টুর্নামেন্ট শুরুর আগেই তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে যখন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তখনই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আগেই। এবার ব্রাজিল জাতীয় দলেও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে এই ফরোয়ার্ডের হাতে।
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।  আরটিভি/এসআর
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
আরও পড়ুন
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি