ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:১৭ এএম
কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে আয়োজন করছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, যা হবে তিন ভিন্ন শহরে ও ভিন্ন সময়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর রাত ১টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম লড়াই।

মেক্সিকোর অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হবে। পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরিয়ার তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে থাকছে ‘ডাই ডাই (লেটস গো)’।

এরপর কানাডায় টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। রাত ১টায় কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই আয়োজনে থাকবে কণ্ঠশিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, নোরা ফাতেহি,সঞ্জয়(বাংলাদেশি বংশোদ্ভূত)সহ বহু আন্তর্জাতিক তারকার পারফরম্যান্স।

যুক্তরাষ্ট্রে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে। এরপর সকাল ৭টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

আয়োজক দেশগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিশ্বকাপ শুরুকে ঘিরে। মেক্সিকোতে সরকারি ছুটি ঘোষণা ও কর্মীদের ঘরে থেকে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শাকিরার ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ পারফরম্যান্সের পর থেকে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। এবারও সেই ধারা আরও বড় পরিসরে ফিরছে তিন দেশে একসঙ্গে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি
এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত
বাংলাদেশি সমর্থকদের বেদনার সাক্ষী হলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
পরাজয়ের শোকে প্রাণ গেল আর্জেন্টিনাভক্ত লাল্টুর, টয়লেটে মিলল মরদেহ