ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে উচ্ছ্বাসে মাতল বিশ্বকাপের নবাগত কুরাসাও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল বিশ্বকাপের নবাগত কুরাসাও।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। ইতিহাস গড়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দেশটির খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে পৌঁছেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।

গত বুধবার বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কুরাসাও দলের সদস্যদের নাচ-গান আর উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুরের তালে খেলোয়াড়দের সঙ্গে বিমানচালকও নাচে যোগ দিয়েছেন। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ‘ব্লু ওয়েভ’ নামে পরিচিত কুরাসাও দল বিশ্বকাপের মঞ্চে নিজেদের আগমনকে স্মরণীয় করে রাখতে এমন বর্ণিল আয়োজন করে।

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ড ছিল ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়া আইসল্যান্ডের দখলে।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কুরাসাও মূল পর্বে জায়গা করে নেয়। ২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপসেরা হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে দলটি।

আরও পড়ুন

রূপকথার মতো এই যাত্রায় ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কুরাসাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা কোনো বড় অঘটন ঘটাতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার