ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা কে এই সঞ্জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:২৯ পিএম
সঞ্জয়। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে উঠে আসেন তিনি। একই সঙ্গে নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক তুলে ধরে দেশকে ভিন্নভাবে উপস্থাপন করে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা।

image

শনিবার টরন্টো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন নোরা ফাতেহী এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল সঞ্জয়ের বিশেষভাবে তৈরি জ্যাকেট। জ্যাকেটের ডান হাতার অংশে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা। পারফরম্যান্স চলাকালে বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য প্রশংসা পান সঞ্জয়।

image

বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয়। শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন চট্টগ্রামে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

বিশ্বব্যাপী কাজ করলেও নিজের শেকড়ের প্রতি বরাবরই অনুরাগী সঞ্জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর থিম সং তৈরিতেও তিনি যুক্ত ছিলেন। এছাড়া ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করেছেন তিনি।

ss

বাংলাদেশের সংগীতাঙ্গনের একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন সঞ্জয়। তাদের মধ্যে রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানরা। ২০২৪ সালে প্রকাশিত হাবিব, সঞ্জয় ও মুজার গান ‘একলা দুনিয়া’ ইউটিউবে ৩৭ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া তাহসান, সঞ্জয় ও মুজার ‘ভুলে যাব’ গানটির ভিউ ২৪ লাখ ছাড়িয়েছে। জেফার রহমানের সঙ্গে করা ‘আড়ালে হারালে’ গানটি ইউটিউবে ৬৫ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরে নতুন করে আলোচনায় এসেছেন সঞ্জয়। তার এই অর্জনকে দেশের সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ গর্বের সঙ্গে উদযাপন করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!

খেলা বিভাগের সর্বাধিক পঠিত

SELECT id,hl2,video_dis,news.cat_id,parent_cat_id,server_img,tmp_photo,entry_time,show_in_latest,hits FROM news AS news INNER JOIN news_hits_counter AS nh ON news.id=nh.news_id WHERE AND news.cat_id LIKE "%#6#%" AND show_in_latest=1 ORDER BY hits DESC,id DESC LIMIT 8
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'AND news.cat_id LIKE "%#6#%" AND show_in_latest=1 ORDER BY hits DESC,id DE' at line 6