ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে দারুণ এক লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের নিখুঁত পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন এলিজা জাস্ট।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ইরান। ২৩তম মিনিটে মেহদি তারেমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের। তবে ৩২তম মিনিটে সেই হতাশা কাটিয়ে সমতায় ফেরে এশিয়ার দলটি। বক্সের ভেতরে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজাইয়ান।

১-১ সমতায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এলিজা জাস্ট। দ্রুতগতির আক্রমণে আবারও ক্রিস উডের সহায়তায় বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে হাল ছাড়েনি ইরান। ৬৪তম মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ মোহেবি। প্রথম গোল করার পাশাপাশি দ্বিতীয় গোলেও অবদান রেখে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন রেজাইয়ান।

আরও পড়ুন

শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের মাধ্যমে গ্রুপ ‘জি’-তে এক পয়েন্ট করে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান ও নিউজিল্যান্ড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার