ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কে এই উদি নেকো, তার এমন অদ্ভূত সাজের কারণ কী?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
উদি নেকো। ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারির এক সমর্থককে ঘিরে এখন সরগরম ফুটবল বিশ্ব। তুরস্কের সমর্থক নেচদেত ওলচেরমান, যিনি ‘উদি নেকো’ নামে পরিচিত, বিশ্বকাপের এক ম্যাচে তার ব্যতিক্রমী সাজসজ্জার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

গত ১৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত তুরস্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে তার অভিনব উপস্থিতি। মুখজুড়ে কালো রং, সাদা রঙে রাঙানো চুল ও দাড়ি এবং চোখে সাদা লেন্স সব মিলিয়ে তাকে দেখে অনেক দর্শক প্রথমে বিস্মিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে জানা যায়, এই সাজ কেবল দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য নয়। হাঙ্গেরিয়ান গণমাধ্যম টেলেক্সের তথ্য অনুযায়ী, তুরস্কের জনপ্রিয় ক্লাব বেসিকতাসের ঐতিহ্যবাহী কালো-সাদা রঙের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই বিশেষ রূপ ধারণ করেন। একই সঙ্গে এটি ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের শক্তি, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবেও বিবেচিত।

দীর্ঘদিন ধরে তুরস্ক জাতীয় দল এবং বেসিকতাসের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত নেচদেত ওলচেরমান। দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা যায়। তার ফুটবলপ্রেম এতটাই গভীর যে বেসিকতাস ক্লাবের পক্ষ থেকেও তিনি একাধিকবার সম্মাননা পেয়েছেন বলে জানা গেছে।

‘উদি নেকো’ নামটির পেছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। ‘নেকো’ এসেছে তার নাম নেচদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’এর সঙ্গে সম্পর্কিত একটি সাংস্কৃতিক পরিচয়ের ইঙ্গিত বহন করে।

ফুটবল অঙ্গনের পরিচিত মুখ হলেও পেশাগত জীবনে তিনি একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। এছাড়া অতীতে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে গ্যালারিতে উপস্থিত হলে তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে রূপ নেন, যা তাকে অন্য সমর্থকদের থেকে আলাদা করে তোলে।

আরও পড়ুন

এদিকে বিশ্বকাপে তুরস্কের পারফরম্যান্স হতাশাজনক। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে এবং পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে দলটির বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটি এখন অনেকটাই নিয়মরক্ষার।

তবে দলের ব্যর্থতার মাঝেও বিশ্বকাপের গ্যালারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক ব্যক্তি ভাইরাল সমর্থক ‘উদি নেকো’, যার অদ্ভুত সাজ ও অনন্য ফুটবলপ্রেম মুগ্ধ করেছে বিশ্বের অসংখ্য দর্শককে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান