এবার ক্রিকেটে শাহরুখ খানের নতুন বাজিমাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৭:৩১ পিএম


এবার ক্রিকেটে শাহরুখ খানের নতুন বাজিমাত
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার ক্রিকেটে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। ভারতের আইপিএল এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সফলতা পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের জন্য লস অ্যাঞ্জেলেস শহরের ইরভাইন এলাকায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন হওয়া এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ একর জমির ওপর নির্মিতব্য স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ১০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক মানের এই ভেন্যুতে থাকবে অত্যাধুনিক ট্রেনিং সুবিধা, ফ্লাডলাইট, উচ্চমানের পিচ এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সব অবকাঠামো। পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামটি আইসিসির আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পাশাপাশি অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রিকেট ইভেন্টের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হবে।

আরও পড়ুন

এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বব্যাপী আরও বিস্তৃত করা এবং যুক্তরাষ্ট্রে বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। তার মতে, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ ক্রীড়া বাজারে ক্রিকেটের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়।

ক্রীড়া ও ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, এই প্রকল্প শুধু যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই ভূমিকা রাখবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে নাইট রাইডার্স ব্র্যান্ডের বাণিজ্যিক মূল্যও নতুন উচ্চতায় নিয়ে যাবে। স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে এটি হবে মার্কিন মাটিতে পেশাদার ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission