আমার দলে তারকা খেলোয়াড়ের প্রয়োজন নেই: ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০১:৫৭ পিএম


আমার দলে তারকা খেলোয়াড়ের প্রয়োজন নেই: ব্রাজিল কোচ
আনচেলত্তির সঙ্গে অনুশীলনে ব্রাজিলের খেলোয়াড়রা। ছবি: এএফপি

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোচদের মধ্যে অন্যতম হলেন কার্লো আনচেলত্তি। সাধারণত কোচেরা তার দলে তারকা খেলোয়াড় চেয়ে থাকেন। তবে এদিক থেকে ব্যতিক্রম আনচেলত্তি। তার মতে, দলে তারকা খেলোয়াগের থেকে দলের জয়ে সহযোগীতা করতে পারবে এমন খেলোয়াড় বেশি প্রয়োজন।

সম্প্রতি ফোলহা দে এস. পাওলোকে দেওয়া সাক্ষাৎকার এ কথা বলেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন। কিন্তু এখানে, জাতীয় দলে, আমরা একজন তারকা খেলোয়াড়কে চাই না। আমরা চাই উচ্চ পর্যায়ের খেলোয়াড়, যে দলকে সাহায্য করতে পারবে।

এ ছা্ড়াও জাপানের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন। এছাড়া নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়ে এবং নেইমার প্রসঙ্গেও নিজের অভিমত ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

আনচেলত্তি বললেন, আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে তারা কী বলতো? কী হতো যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লি না আসতো? সেটা কার দোষ হতো, আপনার মতে? আমার, ঠিক না? 

‘আমি সেটা খুব ভালোভাবে বুঝি এবং এ কারণে আমি অনেক ভারসাম্য রাখতে চাই। এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’

নরওয়ে ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে এসে, সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে অনেক ব্যাপার আসে, শুধু কৌশলগত আর প্রযুক্তিগত ব্যাপার নয়, মানসিক ব্যাপারও জড়িত থাকে। 

তিনি আরও বলেন, নরওয়ে ভালো দল, অনেক ভালো খেলোয়াড়। হাল্যান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এটা সবসময় কঠিন। কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা ভালো খেলতে পারব।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission