ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সেমিফাইনালে মুখোমুখি স্পেন–ফ্রান্স, দেখে নিন একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:৫৫ এএম
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ফ্রান্স। অন্যদিকে, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে স্পেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

স্পেনের কোচ দে লা ফুয়েন্তে টুর্নামেন্টজুড়ে যেভাবে রোটেশন নীতি অনুসরণ করেছেন, সেমিফাইনালেও তার ব্যতিক্রম ঘটেনি। মিডফিল্ডে আবারও শুরু থেকে সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইজ, ফলে পেদ্রি বেঞ্চে। আক্রমণভাগে দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও লামিন ইয়ামালকে নিয়ে গড়া হয়েছে সৃজনশীল ত্রয়ী, সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন মিকেল ওইয়ারসাবাল।

টুর্নামেন্টে চার গোল করা ওইয়ারসাবাল গোল্ডেন বুটের লড়াইয়েও এখনও আছেন। প্রথম ম্যাচে পুরোপুরি ফিট না থাকলেও এরপর প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। মিডফিল্ডে অধিনায়ক রদ্রি থাকছেন দলের ভারসাম্যের মূল ভরসা।

আরও পড়ুন

রক্ষণভাগে পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তের জুটি ধরে রেখেছেন দে লা ফুয়েন্তে। ডানপ্রান্তে পেদ্রো পোরো আবারও মার্কোস ইয়োরেন্তের ওপর আস্থা কেড়ে নিয়েছেন, আর বামপ্রান্তে থাকছেন নতুন রিয়াল মাদ্রিদ তারকা মার্ক কুকুরেয়া। গোলবারের নিচে যথারীতি উনাই সিমন।

শেষ দুই নকআউট ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা মিকেল মেরিনো এবারও শুরু করছেন বেঞ্চ থেকে। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও নিকো উইলিয়ামস ও ইয়েরেমি পিনোকেও রাখা হয়েছে বদলির তালিকায়। উইঙ্গার ভিক্টর মুনিয়োজকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তার বাইরে স্পেনের পুরো স্কোয়াডই ফিট।

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রত্যাশিতভাবেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে আক্রমণের কেন্দ্রে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন। গোলবারের নিচে মাইক মেনিয়াঁর সামনে রক্ষণে আছেন জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকা দিনিয়ে।

ডাবল পিভটে খেলবেন অরেলিয়েঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও। আক্রমণভাগে এমবাপ্পেকে সহায়তা করবেন উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলা।

স্পেনের বিপক্ষে সর্বশেষ দুই দেখাতেই হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের। সেই হিসাব মেটাতে মরিয়া লে ব্লুরা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্পেন টানা আরেকটি ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

স্পেনের একাদশ
উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা; মিকেল ওইয়াসাবাল।

ফ্রান্সের একাদশ
মাইক মেনিয়াঁ; জুল কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে; অরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স
এআই দিয়ে লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু
ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন