ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
লিওনেল মেসি।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হতে যাচ্ছে ইতিহাস গড়ার এক অনন্য মঞ্চ। মাঠে নামলেই তার সামনে থাকবে অন্তত ১১টি নতুন রেকর্ড গড়ার সুযোগ।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সবমিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ড ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে থাকলেও আউটফিল্ড খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে আসবেন আর্জেন্টাইন অধিনায়ক।

এবারের ফাইনাল হবে মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা নেতৃত্ব দিয়েছেন দুটি ফাইনালে। বিশ্ব ফুটবলে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি।

ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে আরও একটি ঐতিহাসিক রেকর্ড গড়বেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার শিরোপা জয়ের নজির স্থাপন করবেন। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। এছাড়া টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন মেসি।

ব্যক্তিগত গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। ফাইনালে একটি গোল করলেই বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলারের রেকর্ড নিজের করে নেবেন তিনি। বর্তমানে এই কীর্তির মালিক সুইডেনের নিলস লিডহোম। একই গোলের মাধ্যমে ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলের গড়া এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে ফেলবেন মেসি।

যদি ফাইনালে দুটি গোল করতে পারেন, তাহলে এক বিশ্বকাপে ১০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে এটিই হবে প্রথম এমন অর্জন। এর আগে এক আসরে ১০ বা তার বেশি গোল করেছেন কেবল জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।

২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও গোল করতে পারলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে জায়গা করে নেবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।

এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারলে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর করা চ্যাম্পিয়ন দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে দিতে পারবেন মেসি।

আরও পড়ুন

সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, এটি হতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারে আরও একাধিক ইতিহাস রচনার রাত। এখন দেখার বিষয়, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কতগুলো নতুন রেকর্ড নিজের নামে লিখিয়ে নিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
ঘরোয়া ক্রিকেটে মাঠে গড়াচ্ছে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি। যেখানে অংশ নেবে ৬ দল। ইতোমধ্যে ম্যানেজমেন্ট ড্রাফট থেকে নিজেদের হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে দলগুলো। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ সালাউদ্দিন-বাবুলদের বড় নাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল ডি থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রথমে প্রধান কোচ বাছাই করার সুযোগ পায় ব্লু-স্টার। তারা দলে ভেড়ায় সোহেল ইসলামকে। এরপর সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে দলে টেনেছে মিজানুর রহমান বাবুলকে।  পরবর্তীতে ফরচুন গ্রুপ দলে ভেড়ায় মোহাম্মদ সালাউদ্দিনকে। সেভেন রিংস সিমেন্ট যুক্ত করে তালহা জুবায়েরকে। এ ছাড়া ওয়ালটন গ্রুপ নেয় আব্দুর রাজ্জাককে। ডি থ্রি ট্রফিতে ৬ দলের আইকন ক্রিকেটার হয়েছেন মুশফিকুর রহিম, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।  মুশফিক সেভেন রিংস সিমেন্টের, মিরাজ ওয়ালটনের, হৃদয় ফরচুনের, মোসাদ্দেক একমির, সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ সিটিজেনের আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন। আরটিভি/এসআর
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভেন্যু ও প্রস্তুতি দেখতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে দলটি। এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবে আইসিসির প্রতিনিধিরা। এ সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে আইসিসির দল। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ঘুরে দেখেছেন প্রতিনিধিরা। ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। আইসিসির পরিদর্শন ও মূল্যায়ন শেষে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে। আরটিভি/এসআর
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভ্যান্ডারসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল অস্ট্রেলিয়ার জালে পাঠান। শুরুতেই গোল হজম করলেও এতে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নার কিক ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে পৌঁছায়। সুযোগ কাজে লাগিয়ে পা দিয়ে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।  গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআর দেখা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় দানিলোর সামনে ঝাঁপিয়ে পড়েন হ্যারি সাউটার।  এতে দানিলোর পায়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। নিচু ও জোরালো শটে তিনি বল পাঠিয়ে দেন গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিক অনুমান করে ঝাঁপ দিলেও শটের গতি ও নিখুঁততায় বল ঠেকাতে পারেননি। রাফিনিয়ার ওই গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে ব্রাজিল। ফলে বিরতিতে ২-২ সমতায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ৬৯ মিনিটে দলকে লিড এনে দেন ব্রুনো গিমারায়েস। এন্ড্রিকের বাড়ানোর বল থেকে দারুণভাবে গোল তুলে নেন তিনি। এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পট কিকে দলকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ফুটবলের কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্য যাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে অজিদের বিপক্ষে এক ড্র ও জয় নিয়ে সম্মানের সঙ্গে দেশে ফিরছেন ভিনি-রাফিনিয়ারা। আরটিভি/এসআর
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
আরও পড়ুন
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা