ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মরক্কোয় নির্মাণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের নজর এখন মরক্কোর দিকে। দেশটির কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড হাসান ২ স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যেই নির্মাণ শেষ হবে। এরপর বিশ্বকাপের আগে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ ও প্রতিযোগিতার মাধ্যমে স্টেডিয়ামটির সব ধরনের প্রস্তুতি যাচাই করা হবে।

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। সেই আসরের ফাইনাল নিজেদের মাটিতে আয়োজনের লক্ষ্যেই মরক্কো এই মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।

স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে মরক্কোর স্থাপত্য প্রতিষ্ঠান ওয়ালালু অ্যান্ড হোই এবং আন্তর্জাতিক ক্রীড়া অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান পপুলাস। আধুনিক স্থাপত্যের সঙ্গে মরক্কোর ঐতিহ্যবাহী সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে এর নকশায়।

স্টেডিয়ামটির অন্যতম বিশেষত্ব হলো এর অনন্য ডিজাইন। নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে মরক্কোর ঐতিহ্যবাহী ‘মৌসেম’ উৎসবের বিশাল তাঁবু থেকে। বিশাল অ্যালুমিনিয়ামের ছাদ এমনভাবে নির্মাণ করা হবে, যাতে পুরো মাঠ ও দর্শক প্রবেশপথের ওপর একটি ভাসমান ছাউনির অনুভূতি তৈরি হয়।

প্রকল্পটি কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে এল মানসুরিয়া এলাকায় ১০০ হেক্টরেরও বেশি জমির ওপর গড়ে তোলা হচ্ছে। শুধু একটি স্টেডিয়াম নয়, পুরো কমপ্লেক্সজুড়ে থাকবে সবুজ উদ্যান, উন্মুক্ত স্থান এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক সুবিধা। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

ফুটবলের বাইরেও বছরজুড়ে স্টেডিয়ামটিকে সচল রাখতে এখানে নির্মাণ করা হবে একটি আধুনিক হোটেল, শপিং সেন্টার, ইনডোর সুইমিং পুল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য অত্যাধুনিক মিডিয়া সুবিধা। লক্ষ্য, এটিকে একটি বহুমুখী বিনোদন ও সেবাকেন্দ্রে পরিণত করা।

আরও পড়ুন

তবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের স্বীকৃতি হয়তো দীর্ঘদিন ধরে রাখতে পারবে না গ্র্যান্ড হাসান ২ স্টেডিয়াম। কারণ, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ত্রং ডং স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ৩৫ হাজার দর্শক। ভবিষ্যৎ অলিম্পিক স্পোর্টস সিটির অংশ হিসেবে নির্মিতব্য স্টেডিয়ামটির কাজ ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
দুই দেশ থেকে ৯০৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত
ইংল্যান্ডের পর মরক্কোতেও বার্সেলোনার নির্ধারিত ম্যাচ বাতিল