ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুই দেশ থেকে ৯০৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
ফাইল ছবি

সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।

দুই দেশ থেকে এই সার কিনতে মোট ব্যয় হবে প্রায় ৯০৩ কোটি টাকা (৯০২ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৯৯০ টাকা)।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ সার আমদানিতে ক্রয়মূল্য ধরা হয়েছে ২০৯ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৮৬০ টাকা। এ হিসাবে প্রতি মেট্রিক টন সারের দাম পড়ছে ৪২১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

আরও পড়ুন

এছাড়া, জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ আমদানির ক্রয়মূল্য ৪৪১ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৫২০ টাকা। এ হিসাবে প্রতি মেট্রিক টন সারের দাম পড়ছে ৮৯১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে, একই জিটুজি চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এ প্রস্তাবের ক্রয়মূল্য ২৫১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৬১০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়ছে ৬৭৭ দশমিক ৩৩ মার্কিন ডলার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
আরও পড়ুন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা