দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:০৬ এএম


দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় লিওনেল স্কালোনির শিষ্যরা। শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি মাঠের ভেতর ও বাইরের কিছু ঘটনাকে ঘিরেও সমালোচনার মুখে পড়েছে দলটি।

এর মধ্যেই আর্জেন্টিনার জন্য এসেছে আরও একটি বড় ধাক্কা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে আলবিসেলেস্তেরা। তাদের টপকে এক নম্বরে উঠে এসেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফলে আর্জেন্টিনা এখন নেমে গেছে দ্বিতীয় স্থানে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন হবে না।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করা স্পেন বর্তমানে ১৯৯৫.৮৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। অন্যদিকে, বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার সংগ্রহ ১৯৭০.৩০ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৯৪৮.৯৭), চতুর্থ স্থানে ইংল্যান্ড (১৯২২.৩৮), পঞ্চম স্থানে ব্রাজিল (১৮০৪.৯২) এবং ষষ্ঠ স্থানে মরক্কো (১৮০৩.৯৯)।

শীর্ষ দশে সবচেয়ে বড় চমক দেখিয়েছে মেক্সিকো। সহ-আয়োজক দেশটি বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে ১৭৫৪.৩০ পয়েন্ট অর্জন করে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন ফিফা নিয়মিত র‍্যাঙ্কিং হালনাগাদ করায় টুর্নামেন্টের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনা মাঝপথে সেই অবস্থান হারায়। পরে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছিল স্কালোনির দল। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সর্বশেষ হালনাগাদে আবারও শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission