ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মেসিদের যে বার্তা দিলেন দি মারিয়া 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
দি মারিয়া। ছবি: সংগৃহীত

স্পেনের কাছে ফিফা বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গের এই হতাশার মুহূর্তে লিওনেল মেসি ও তার সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন সাবেক আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াই শেষে পরাজয় বরণ করে আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে আর্জেন্টিনা ছিল অনেকটাই নিষ্প্রভ। ১২০ মিনিটে মাত্র দুটি শট নিতে সক্ষম হয় দলটি, যার একটিও লক্ষ্যে ছিল না।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ে অন্যতম নায়ক ছিলেন দি মারিয়া। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় এবার মাঠে ছিলেন না তিনি। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন এই অভিজ্ঞ উইঙ্গার।

দি মারিয়া লিখেছেন, পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তা পুরো দেশকে আবারও একত্রিত করেছে। তোমরা ইতিহাস গড়েছ। তোমরা প্রত্যেকে কিংবদন্তি, আর আজকের এই ফলাফল সেই গৌরব কেড়ে নিতে পারবে না।

সমালোচকদেরও জবাব দিয়েছেন তিনি। দি মারিয়া বলেন, আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। ফিনালিসিমাসহ টানা পাঁচটি মেগা ফাইনাল খেলেছ এটি অসাধারণ অর্জন। এই রেকর্ড কেউ মুছে ফেলতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে হার আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে এমন কঠিন সময়ে দি মারিয়ার সমর্থনের বার্তা দলটির জন্য বড় মানসিক শক্তি হয়ে উঠতে পারে। মেসি, রদ্রিগো দে পলসহ পুরো স্কোয়াড এখন নতুন লক্ষ্য সামনে রেখে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই এগিয়ে যাবে বলে মনে করছেন সমর্থকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতার জন্য ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই তা পূরণ করা হবে না। চার মাস পর পর পর্যালোচনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে।
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
আরও পড়ুন
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
বিশেষ জার্সিতে মেসির বিদায়