বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা প্রধান, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৬:৫৭ পিএম


বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা প্রধান, ঘটনা কী
উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন। ছবি: এএফপি

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা। তবে সেখানে দেখা যায়নি উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিনকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অসন্তোষের জেরেই ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

এর অন্যতম কারণ হিসেবে আলোচনায় এসেছে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত। অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। 

আরও পড়ুন

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইনফান্তিনো ঘটনাটি পুনর্বিবেচনা করে বালোগানের লাল কার্ড স্থগিত করার সিদ্ধান্ত নেন।

উয়েফার অসন্তুষ্টির কারণ স্বাগতিকদের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করেছেন ইনফান্তিনো। ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং একে ‘সীমা লংঘন’ হিসেবে অভিহিত করেছে।   

এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়ার সময় ফিফার নীরবতা ভালোভাবে নেয়নি উয়েফা। তারা প্রতিবাদ হিসেবে আর্তানকে আগামী মাসের সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের ‘অন্যায়’ আচরণও অসন্তুষ্ট করেছে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থাকে। বিশ্বকাপে ফিফার কিছু নিয়ম কানুনের বিরোধিতাও করেছে তারা। 

যেমন হাইড্রেশন ব্রেক, ভিএআর প্রটোকলের মিসটেকেন আইডেন্টিটি, যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো লাল কার্ড দেখেছেন এবং মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বললে লাল কার্ড!

টুর্নামেন্ট শুরুর আগে ৪৮ দলের অন্তর্ভুক্তি নিয়েও সমালোচনা করেছিলেন সেফেরিন। টিকিটের আকাশচুম্বী দাম নিয়েও জনসম্মুখে সমালোচনা করেন তিনি। অবশ্য ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission