পারেদেসকে ‘লাল কার্ড’ দেওয়ার বিষয়ে যা জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৭:১৮ পিএম


পারেদেস ‘লাল কার্ড’ দেওয়ার বিষয়ে যা জানাল ফিফা
পারেদেস ‘লাল কার্ড’ দেওয়ার বিষয়ে যা জানাল ফিফা। ছবি: সংগৃহীত

ফাইনাল হারের পর গাভি ও এরিক গার্সিয়ার সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসের হাতাহাতির পর তাকে লাল কার্ড দেওয়া হয়েছিল গুঞ্জন উঠেছে। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা)। আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস লাল কার্ড পাননি বলে নিশ্চিত করেছে ফিফা।

ফিফা থেকে জানানো হয়েছে, তাদের নিজস্ব তথ্য ও ডাটা সিস্টেমে একটি প্রযুক্তিগত ভুলের কারণেই মূলত পারেদেসকে লাল কার্ড দেখানোর এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। বাস্তবে ম্যাচ শেষ হওয়ার পর তাকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি।

আরও পড়ুন

তবে ঘটনাটি এখানেই শেষ হচ্ছে না। ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টাইন ফুটবলারদের সার্বিক আচরণ ও হাতাহাতির ঘটনাটির বিষয়ে তদন্ত শুরু করেছে ফিফা। 

নির্ধারিত তদন্ত শেষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে ফিফা পরবর্তীতে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission