লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:৫৫ এএম


লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসর থেকে সরে দাঁড়িয়েছেন। জাফনা কিংসের হয়ে তার খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। ফলে জিম্বাবুয়ে সফর শেষে শ্রীলঙ্কায় না গিয়ে দেশে ফিরছেন এই ডানহাতি পেসার।

প্রথমে এলপিএলে খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে পেসার মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাকে টি-টোয়েন্টি দলে রেখে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনা ছিল, সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে খেলবেন তিনি।

তবে সামনে অস্ট্রেলিয়া সফর থাকায় শেষ পর্যন্ত এলপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তাসকিন। জানা গেছে, লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে মনোযোগ দেবেন এই অভিজ্ঞ পেসার।

আরও পড়ুন

আগামী সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে দুই ম্যাচের সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission