ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এবার ম্যাচের আগে মেসিদের ড্রেসিংরুমের কথোপকথন ফাঁস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুম থেকে টানেলে যাওয়ার সময়ের বহুল আলোচিত ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে অধিনায়ক লিওনেল মেসি ও সতীর্থদের কথোপকথন উঠে এসেছে, যা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা চলছিল।

ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে সতীর্থদের শান্ত ও মনোযোগী থাকার আহ্বান জানান মেসি। তিনি বলেন, সবাই শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা। আমরা শুধু খেলায় মনোযোগ দেব। বাকি সবকিছু ভুলে গিয়ে নিজেদের সেরাটা দাও।

এ সময় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও রক্ষণভাগের খেলোয়াড়দের কৌশলগত নির্দেশনা দেন। তিনি রোমেরোকে প্রতিপক্ষের আক্রমণভাগ, বিশেষ করে থ্রু পাস এবং উইং দিয়ে ওঠা আক্রমণ সামলাতে সতর্ক থাকার পরামর্শ দেন।

অন্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসও সতীর্থদের সতর্ক করে বলেন, প্রতিপক্ষ ভেতরের দিকে কাট করে আক্রমণ গড়তে পারে। একই সঙ্গে তিনি নিকোলাস তাগলিয়াফিকোকে পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে চাপে রাখার আহ্বান জানান এবং গোলরক্ষক মার্তিনেসকে প্রতিটি বল আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন।

টানেল দিয়ে মাঠে যাওয়ার সময় মেসি আবারও রক্ষণভাগের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, প্রতিপক্ষ আক্রমণে উঠলে মাঝমাঠের খেলোয়াড়দের যেন অপ্রয়োজনীয়ভাবে বেশি ওপরে উঠে না যেতে বলা হয়।

আরও পড়ুন

ভিডিওর শেষ দিকে রোমেরো গোলরক্ষক মার্তিনেসকে বলেন, আজকের দিনটা তোমার। জবাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আজ আমারই দিন। আজকের দিন ইতিহাসে লেখা থাকবে।

এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেন। তবে ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

ভিডিও প্রকাশের পর এ নিয়ে সৃষ্ট আলোচনার বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করেন না এবং বিষয়টি সম্পর্কে আগে কিছু জানতেন না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা