ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি আয় ম্যানচেস্টার সিটির, দ্বিতীয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
বিশ্বকাপ থেকে বেশি আয় ম্যানচেস্টার সিটির। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে খেলোয়াড় ছাড়ার বিপরীতে ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রামের (সিবিপি) আওতায় সবচেয়ে বেশি অর্থ পেতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ফিফা এবারের বিশ্বকাপ উপলক্ষে ক্লাবগুলোর জন্য রেকর্ড ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। এর মধ্যে মূল পর্বে খেলোয়াড় ছাড়ার জন্য রাখা হয়েছে ২৫০ মিলিয়ন ডলার, বাছাইপর্বের জন্য ১০০ মিলিয়ন ডলার এবং ক্লাব ফুটবলের উন্নয়নে ব্যয় হবে আরও ৫ মিলিয়ন ডলার।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক-এর হিসাব অনুযায়ী, ম্যানচেস্টার সিটি প্রায় ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৫৪ লাখ টাকা) পেতে যাচ্ছে।

ফিফার নিয়ম অনুযায়ী, বাধ্যতামূলক রিলিজ ডে থেকে শুরু করে কোনো খেলোয়াড়ের জাতীয় দলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরদিন পর্যন্ত টুর্নামেন্টে থাকা প্রতিটি দিনের জন্য সংশ্লিষ্ট ক্লাবকে খেলোয়াড়প্রতি প্রায় ৫ হাজার ডলার করে প্রদান করা হয়।

এবার সিটির ছয়জন ফুটবলার বিশ্বকাপে অংশ নেন। রায়ান শেরকি, মার্ক গেহি, নিকো ও’রাইলি, জন স্টোনস ও জেমস ট্রাফোর্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পর্যন্ত টুর্নামেন্টে ছিলেন। অন্যদিকে স্পেনের হয়ে রদ্রি খেলেছেন ফাইনাল পর্যন্ত। খেলোয়াড়দের দীর্ঘ সময় বিশ্বকাপে থাকার কারণেই অর্থপ্রাপ্তির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এরপর রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চমক দেখিয়েছে ক্রিস্টাল প্যালেস। ১২ জন খেলোয়াড় বিশ্বকাপে অংশ নেওয়ায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রায় ২.৭ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে তারা। সদ্য প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের সম্ভাব্য আয় প্রায় ২.২ মিলিয়ন ডলার, যা ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।

এবারের ৪৮ দলের বিশ্বকাপে অংশ নেওয়া ১ হাজার ২৪৮ জন খেলোয়াড়ের প্রায় ১৩ শতাংশই এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। ফলে সম্মিলিতভাবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রায় ৩৪.২ মিলিয়ন ডলার পেতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মান বুন্দেসলিগার ক্লাবগুলোর সম্ভাব্য আয় প্রায় ১৮.৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

শুধু ইউরোপের বড় ক্লাব নয়, বিশ্বকাপের এই তহবিল থেকে উপকৃত হবে ছোট ক্লাবও। মোট ৪৫১টি ক্লাব এই অর্থ পাবে, যার মধ্যে ১৭৫টি ইউরোপের বাইরের। ইংল্যান্ডের ষষ্ঠ স্তরের ক্লাব ব্রেইনট্রি টাউন নিউজিল্যান্ডের ডিফেন্ডার টমি স্মিথের বিশ্বকাপে অংশগ্রহণের সুবাদে প্রায় ১ লাখ ৭১ হাজার ডলার পেতে যাচ্ছে, যা আর্থিক সংকটে থাকা ক্লাবটির জন্য বড় স্বস্তি হয়ে আসবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভ্যান্ডারসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল অস্ট্রেলিয়ার জালে পাঠান। শুরুতেই গোল হজম করলেও এতে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নার কিক ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে পৌঁছায়। সুযোগ কাজে লাগিয়ে পা দিয়ে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।  গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআর দেখা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় দানিলোর সামনে ঝাঁপিয়ে পড়েন হ্যারি সাউটার।  এতে দানিলোর পায়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। নিচু ও জোরালো শটে তিনি বল পাঠিয়ে দেন গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিক অনুমান করে ঝাঁপ দিলেও শটের গতি ও নিখুঁততায় বল ঠেকাতে পারেননি। রাফিনিয়ার ওই গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে ব্রাজিল। ফলে বিরতিতে ২-২ সমতায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ৬৯ মিনিটে দলকে লিড এনে দেন ব্রুনো গিমারায়েস। এন্ড্রিকের বাড়ানোর বল থেকে দারুণভাবে গোল তুলে নেন তিনি। এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পট কিকে দলকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ফুটবলের কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্য যাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে অজিদের বিপক্ষে এক ড্র ও জয় নিয়ে সম্মানের সঙ্গে দেশে ফিরছেন ভিনি-রাফিনিয়ারা। আরটিভি/এসআর
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা