ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জিতে ৬৮ কেজি করে টমেটো পেলেন স্পেনের দুই তারকা, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপজয়ী দুই ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’কে ব্যতিক্রমী উপায়ে সংবর্ধনা জানিয়েছে তাদের নিজ শহর লস পালাসিওস। নগদ অর্থ বা দামি উপহারের পরিবর্তে স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে শরীরের ওজনের সমপরিমাণ টমেটো। এই অভিনব সংবর্ধনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্পেন। রাজধানী মাদ্রিদে বিজয় প্যারেড শেষে নিজ শহর লস পালাসিওসে ফেরেন রুইজ ও গাভি। সেখানে সিটি কাউন্সিল তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং স্থানীয় কৃষি ঐতিহ্যকে সম্মান জানিয়ে দুজনকেই ৬৮ কেজি করে টমেটো উপহার দেয়। দুই ফুটবলারের ওজনই ৬৮ কেজি হওয়ায় সমপরিমাণ টমেটো তুলে দেওয়া হয় তাদের হাতে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শহর কর্তৃপক্ষ তাদের সম্মানে দুটি ফুটবল ভেন্যুর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। মারিসমাস ও সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নতুন নাম যথাক্রমে ফাবিয়ান রুইজ এবং পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’র নামে রাখা হবে। বর্তমানে এসব মাঠ স্থানীয় ক্লাব এডি মসকুইয়ো, লা লিয়ারা বালোম্পি এবং লস পালাসিওস সিএফ ব্যবহার করে।

এর আগে একই শহরে স্পেনের আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার জেসুস নাভাসের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় রুইজ ও গাভিকেও স্থায়ীভাবে সম্মান জানানো হচ্ছে।

মঙ্গলবারের সংবর্ধনা অনুষ্ঠানে দুই খেলোয়াড়কে একটি স্মৃতিস্তম্ভের মডেলও উপহার দেওয়া হয়। সিটি কাউন্সিল জানিয়েছে, জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ ও গাভির সম্মানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে স্থাপন করা হবে।

আরও পড়ুন

ব্যতিক্রমী এই সংবর্ধনা এবং টমেটো উপহারের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে স্থানীয় সংস্কৃতি ও কৃষি ঐতিহ্যকে তুলে ধরার অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট ঠাঁই পেতে যাচ্ছে জাদুঘরে।
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আগেই। এবার ব্রাজিল জাতীয় দলেও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে এই ফরোয়ার্ডের হাতে।
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।  আরটিভি/এসআর
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ