ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইন্টার মায়ামিতে যোগ দিলেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:১৯ এএম
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আমেরিকান ক্লাবটি। এর মাধ্যমে মেসির সঙ্গে একই দলে খেলবেন কাসেমিরো।

বুধবার (২২ জুলাই) এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত হওয়া এই চুক্তির মাধ্যমে ২০২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন কাসেমিরো।
চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরই তাকে খেলাতে পারবে মিয়ামি।

চৌত্রিশ বছর বয়সী কাসেমিরো গত মৌসুম শেষে চুক্তি ফুরিয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সেই ধারণাই সত্যি হলো।

আরও পড়ুন

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান ফুটবলার জানান, আরও শিরোপা জেতার তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের নতুন ক্লাবের ওয়েবসাইটে কাসেমিরো বলেন, জেতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়।

তিনি আরও বলেন, এই আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে কিংবা প্রতিদিনের অনুশীলনে, এর প্রতিদান দিতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেব।

সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়কে স্বাগত জানিয়েছেন ক্লাবের সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম। নিজের প্রজন্মের অন্যতম সফল একজন খেলোয়াড়কে দলে টানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বেকহ্যাম বলেন, কাসেমিরো এবং তার পরিবার ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে জেনে আমি দারুণ খুশি। একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে আমি সবসময়ই তাকে প্রশংসা করে এসেছি। সে জয়ে অভ্যস্ত একজন চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ক্যারিয়ারের পর, তার নতুন গন্তব্য হিসেবে মিয়ামি বেছে নেওয়াতে আমি আনন্দিত।

রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে খেলে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি।
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তিনি। সেখানে জিতেছেন এফএ কাপ এবং ইংলিশ লিগ কাপ শিরোপা। এছাড়া ব্রাজিলের হয়ে একটি কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা আছে তার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
১৩ বছর পর আবারও যে দুঃস্বপ্নের সামনে মেসি
রোনালদোর যে রেকর্ড ভাঙলেন মেসি
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 
আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন নেইমার