ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অভিষেক রাঙাতে ব্যর্থ লেভানডফস্কি, সুয়ারেজের জোড়া গোলে জয় পেল মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
ম্যাচ শেষে সুয়ারেজের সঙ্গে হাত মেলাচ্ছেন লেভানডফস্কি। ছবি: এএফপি

বিশ্বকাপের পর্দা নামতেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ সকারে (এমএলএস) লড়াই। প্রথম দিনেই শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে ভর করে দুর্দান্ত একজয় পেয়েছে মায়ামি। এতে এমএলএসে অভিষেক রাঙাতে পারেননি পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইন্টার মায়ামির কাছে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। এদিন মেসির অনুপস্থিতিতে মায়ামির অধিনায়কের দায়িত্ব সামলান উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

ম্যাচে জোড়া গোল (২৭ মিনিটে পেনাল্টি ও ৫১ মিনিটে) করে দলকে এগিয়ে নেন তিনি। পরবর্তীতে ৮৭ মিনিটে মার্কিন তারকা প্রেস্টন প্লাম্বেক দলের জয়সূচক গোলটি করেন।

আরও পড়ুন

অন্যদিকে শিকাগোর পক্ষে ম্যাচের ১৮ মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর আত্মঘাতী গোলে প্রথম লিড আসে এবং পরবর্তীতে ৬৭ মিনিটে পুসো দিতহেজানে গোল করে ম্যাচ সমতায় ফেরান।

৩৭ বছর বয়সী লেভানডসস্কি—যিনি এই গ্রীষ্মেই এফসি বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন—ম্যাচে ৬২ মিনিট মাঠে ছিলেন।

অভিষেক ম্যাচ শেষে লেভানডসস্কি বলেন, নতুন দলের সাথে মাত্র দুদিন অনুশীলনের পর প্রথম ম্যাচেই সবকিছু নিখুঁত হবে—এমনটা আশা করিনি। আমার কিছুটা সময় প্রয়োজন। আমি নিশ্চিত যে আগামী ম্যাচে আমরা রক্ষণভাগের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো পারফর্ম করব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এদিন ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।  বুধবার (৩০ সেপ্টেম্বর) জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভারতীয় বোলারদের তুলোধুনে করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর।  এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮ রান করে অনন্য উচ্চতায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করেছে শ্রীলংকা। ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রেকর্ড ৪০৫ রান করে উইন্ডিজ। এর আগে এই মাঠে এত রান করতে পারেনি কোনো দল।  এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে এই মাঠে রেকর্ড ৩৭৩ রান করেছিল স্বাগতিক ভারত। তার আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান করেছিল ক্যারিবীয়রা।  আরটিভি/এসআর
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।  সিরিজের তিনটি ওয়ানডেই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সূচি। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে। সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
গিমারায়েসের বদলে পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়ুস
নেইমারের অবসর ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। সেই হিসেবে ম্যাচে পেনাল্টির নেওয়ার গুরুদায়িত্বটা পেয়েছিলেন রানিফিয়ার। এই বার্সেলোনার তারকা না থাকলে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি নেওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে বদলে যায় সব হিসাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়া প্রথম পেনাল্টি নেওয়ার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গিমারায়েসের নেওয়ার কথা থাকলেও শট নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে এর কারণও ব্যাখ্যা করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।  বিশ্বকাপের পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ভিনিসিয়ুস। ফলে তাকে ফর্মে ফেরাতেই ভিনির হাতে বল তুলে দিয়েছিলেন গিমারায়েস। এ জন্য সতীর্থকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।   ভিনিসিয়ুস বলেন, রাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারাইসের। আমি ভেবেছিলাম সেই নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়। পরে গিমারায়েস নিজেও ব্যাখ্যা করেন তার পেনাল্টি না নেওয়ার কারণ। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়। এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না। ভিনিকে পেনাল্টি নেওয়ার অনুমতি দিয়েছিলেন আনচেলত্তি। গিমারায়েস বলেন, বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে।  তিনি আরও বলেন, আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল। আরটিভি/এসআর
গিমারায়েসের বদলে পেনাল্টি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়ুস
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এই তারকা ফুটবলার। যার ফলে আসন্ন ভারত ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। ফলে ভারত ম্যাচে রাফিনিয়ার মতো একজন অভিজ্ঞ ফুটবলারের অভাব ভালোভাবেই টের পাবে ব্রাজিল। তাই রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে জায়গা পেতে পারেন এন্ড্রিক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্ড্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে। তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি। রাফিনিয়াকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আরটিভি/এসআর
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
আরও পড়ুন
১৩ বছর পর আবারও যে দুঃস্বপ্নের সামনে মেসি
রোনালদোর যে রেকর্ড ভাঙলেন মেসি
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 
আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন নেইমার