ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এবার মেসির সেই ট্যাকল নিয়ে মুখ খুললেন ম্যান্ডি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক ডিফেন্ডার আইসা ম্যান্ডি জানিয়েছেন, বিশ্বকাপে আলোচিত সেই ট্যাকলের পরপরই লিওনেল মেসি তার কাছে এসে ক্ষমা চেয়েছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন।

সম্প্রতি ‘কাম্পো’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ম্যান্ডি বলেন, মেসি বুঝতে পেরেছিলেন যে ট্যাকলটি কঠোর ছিল। তাই তিনি সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেন এবং তিনি ঠিক আছেন কি না, সেটিও জানতে চান।

গ্রুপ পর্বের ওই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পেলেও ৩১তম মিনিটের একটি ট্যাকলকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। গোল করার কয়েক মিনিট পর ম্যান্ডির পায়ে শক্ত ট্যাকল করেন মেসি। অনেক রেফারিং বিশ্লেষকের মতে, ঘটনাটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ছিল। তবে ম্যাচের রেফারি পোল্যান্ডের শিমন মারচিনিয়াক ফাউলের সিদ্ধান্ত দিলেও লাল কার্ড দেখাননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো হস্তক্ষেপ হয়নি।

ম্যান্ডি জানান, তিনি নিজেও রেফারিকে ট্যাকলটি কঠোর ছিল বলে জানান এবং ইশারায় ভিএআর পর্যালোচনার অনুরোধ করেন। তবে মাঠে খেলার সময় তিনি ট্যাকলের প্রকৃত ভয়াবহতা বুঝতে পারেননি।

তার ভাষায়, মাঠে থাকা খেলোয়াড়রা তাৎক্ষণিক রিপ্লে দেখতে পারেন না। তাই প্রথমে শুধু ব্যথা অনুভব করেছিলেন। পরে ড্রেসিংরুমে গিয়ে ব্যথা বাড়লে সতীর্থরা তাকে জানান, ঘটনাটি লাল কার্ডের মতো গুরুতর ছিল। এরপর রিপ্লে দেখে তিনি বিষয়টি পুরোপুরি উপলব্ধি করেন।

বিতর্ক সত্ত্বেও মেসি পুরো ম্যাচ খেলেন এবং হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন। তবে টুর্নামেন্টের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

আরও পড়ুন

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আইসা ম্যান্ডি। আলজেরিয়ার ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি