ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস

লং জাম্পে সেরা ইমা-আহাতাব, ২০০ মিটারে বিজয়ী আমান-মারিয়া

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
২০০ মিটারে চ্যাম্পিয়ন মারিয়া ও আমান। ছবি: ক্রীড়া মন্ত্রণালয়

জাতীয় স্টেডিয়ামে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট। ট্রাক ও ফিল্ডের এই রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা জিতেছেন ফরিদপুরের ইমা খানম, রংপুরের আহাতাব নূর, রাজশাহীর মোহাম্মদ আমান এবং মারিয়া।

ফিল্ড ইভেন্টে লং জাম্পের ছন্দময় নৈপুণ্যে দর্শক ও বিচারকদের নজর কেড়েছেন প্রতিযোগীরা।

লং জাম্প: লড়াই শেষে সেরা ইমা ও আহাতাব

  • মেয়েদের বিভাগ:

    • প্রথম: ফরিদপুর অঞ্চলের ইমা খানম (৪.৬২ মিটার)

    • দ্বিতীয়: খুলনা অঞ্চলের ইভা (৪.৪৬ মিটার)

    • তৃতীয়: রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা (৪.২৮ মিটার)

  • ছেলেদের বিভাগ:

    • প্রথম: রংপুর অঞ্চলের আহাতাব নূর (৬.১৯ মিটার)

    • দ্বিতীয়: রাজশাহী অঞ্চলের ইকরাম (৬.১৭ মিটার)

    • তৃতীয়: কুমিল্লা অঞ্চলের নাহিদ হোসেন (৫.৯৮ মিটার)

b3f69c66-d219-4c43-bf77-2e1f5fba46a7

২০০ মিটার স্প্রিন্ট: গতি ও দ্যুতিতে সেরা আমান ও মারিয়া

ট্র্যাকে গতির তীব্র লড়াইয়ে পুরুষ বিভাগে রাজশাহীর আমান এবং নারী বিভাগে মারিয়া প্রথম স্থান অধিকার করে দ্রুততম খেতাব অর্জন করেন।

0859a3f0-9305-44b0-8178-f9dee5404d7c

  • ছেলেদের ২০০ মিটার:

    • প্রথম: রাজশাহীর মোহাম্মদ আমান (সময়: ২৩.৮৭ সেকেন্ড)

    • দ্বিতীয়: চট্টগ্রামের জাওয়াদ কাদের (সময়: ২৩.৯০ সেকেন্ড)

    • তৃতীয়: বরিশালের মাহাদী মোহাম্মদ (সময়: ২৪.৯০ সেকেন্ড)

  • মেয়েদের ২০০ মিটার:

    • প্রথম: মারিয়া (সময়: ২৮.৯৯ সেকেন্ড)

    • দ্বিতীয়: খুলনার অধরা ঐশী (সময়: ২৯.১৬ সেকেন্ড)

    • তৃতীয়: ময়মনসিংহের রাফিয়া আক্তার (সময়: ২৯.৮৫ সেকেন্ড)

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটা ইতালিয়ান ক্লাব এএস রোমাতেই করতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। রোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড জানিয়েছেন, ক্লাবটিতে থেকেই অবসর নিতে পারলে সেটি হবে তার জন্য বিশেষ অর্জন।
অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন দিবালা
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা