ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
বাংলাদেশ ইমার্জিং দল। ছবি: বিসিবি

আগামী মাসে সাউথ আফ্রিকায় ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ইমার্জিং দল। সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চারদিনের ম্যাচও খেলবে লাল-সবুজেরা।

ইতোমধ্যে এই সফরের বিস্তারিত সূচিও প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

জানা গেছে, আগামী ২৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষ করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের মাধ্যমে সফরের প্রস্তুতি সেরে নেবে ক্রিকেটাররা।

আরও পড়ুন

এরপর ১ আগস্ট স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু হবে বাংলাদেশের। এরপর ৩ ও ৭ আগস্ট দুই দফায় যুক্তরাষ্ট্র ‘এ’ দলের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল।

বাংলাদেশ ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি

তারিখ ম্যাচের ধরন প্রতিপক্ষ
১ আগস্ট ১ম ওয়ানডে বাংলাদেশ ইমার্জিং দল বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দল
৩ আগস্ট ২য় ওয়ানডে বাংলাদেশ ইমার্জিং দল বনাম যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৭ আগস্ট ৩য় ওয়ানডে বাংলাদেশ ইমার্জিং দল বনাম যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৯ আগস্ট ৪র্থ ওয়ানডে বাংলাদেশ ইমার্জিং দল বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দল
১৬ – ১৯ আগস্ট ১ম চারদিনের টেস্ট ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দল
২৩ – ২৬ আগস্ট ২য় চারদিনের টেস্ট ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দল

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর