ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

খেলোয়াড়দের জন্য কি আলাদা টুথপেস্ট লাগে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবলারের জন্য পায়ের মাপ অনুযায়ী বুট, ক্রিকেটারের জন্য খেলার ধরন অনুযায়ী ব্যাট পেশাদার ক্রীড়াবিদদের প্রায় সবকিছুই থাকে পরিকল্পিত। তাই প্রশ্ন উঠতেই পারে, তাদের জন্য কি আলাদা ধরনের টুথপেস্টও রয়েছে?

সম্প্রতি বাংলাদেশে বাজারজাত ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) এক বছরব্যাপী গবেষণায় ৭৬ দশমিক ৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে গবেষণাটিতে মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যগত প্রভাব বা ক্রীড়াবিদদের ওপর এর আলাদা কোনো প্রভাব বিশ্লেষণ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, পেশাদার খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কোনো টুথপেস্ট বাধ্যতামূলক নয়। তবে যাদের দাঁতের ক্ষয়ের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে দন্তচিকিৎসকের পরামর্শে সাধারণ টুথপেস্টের পরিবর্তে বেশি ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা হতে পারে।

বিশ্ব দন্ত সংস্থার (এফডিআই) নির্দেশনা অনুযায়ী, ক্রীড়াবিদসহ সবারই দিনে অন্তত দুইবার, দুই মিনিট করে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা উচিত। খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর দাঁত মাজা এবং ব্রাশের সুযোগ না থাকলে পানি দিয়ে মুখ পরিষ্কার করার পরামর্শও দেওয়া হয়।

বিশেষজ্ঞরা জানান, বিখ্যাত খেলোয়াড় হওয়ার কারণে নয়, বরং দাঁতের অবস্থা, ক্ষয়ের ঝুঁকি এবং চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই টুথপেস্ট নির্বাচন করা উচিত। যেসব খেলোয়াড়ের দাঁতের ক্ষয়ের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে ২৮০০ বা ৫০০০ পিপিএম ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হতে পারে।

দীর্ঘ সময়ের অনুশীলন ও প্রতিযোগিতার কারণে অনেক খেলোয়াড় নিয়মিত স্পোর্টস ড্রিংক, এনার্জি জেল এবং উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণ করেন। এসব খাবার ও পানীয়তে থাকা চিনি ও অম্ল দাঁতের এনামেল ক্ষয়ের ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া অতিরিক্ত ঘাম, শরীরে পানিশূন্যতা এবং দীর্ঘ সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখ শুকিয়ে যায়। এতে লালার স্বাভাবিক সুরক্ষামূলক ভূমিকা কমে যায়, যা দাঁতের ক্ষয়ের ঝুঁকি আরও বাড়ায়। মানসিক চাপের কারণে দাঁত ঘষার অভ্যাস এবং সাঁতারুদের ক্ষেত্রে কম পিএইচযুক্ত পানিতে দীর্ঘ সময় থাকার বিষয়টিও দাঁতের ক্ষতির কারণ হতে পারে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৩৯৯ জন ক্রীড়াবিদের দাঁত পরীক্ষা করে দেখা যায়, ৫৫ শতাংশের দাঁতে ক্ষয়, ৪৫ শতাংশের মাঝারি থেকে গুরুতর এনামেল ক্ষয় এবং ৭৬ শতাংশের মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তাঁদের মধ্যে ১৮ শতাংশ জানান, মুখ ও দাঁতের সমস্যার কারণে অনুশীলন বা পারফরম্যান্সে প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা বলেন, দাঁতের তীব্র ব্যথা, সংক্রমণ বা আক্কেলদাঁতের সমস্যা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অনেক পেশাদার ক্রীড়া দল এখন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খেলোয়াড়দের দাঁতের অবস্থাও পর্যবেক্ষণ করে। পাশাপাশি সংস্পর্শমূলক খেলায় দাঁত সুরক্ষার জন্য মাউথগার্ড ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

সার্বিকভাবে, খেলোয়াড়দের জন্য আলাদা কোনো ‘বিশেষ টুথপেস্ট’ নেই। তবে নিয়মিত মুখের যত্ন, সঠিক ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী দন্তচিকিৎসকের পরামর্শই সুস্থ দাঁত ও ভালো পারফরম্যান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আরও পড়ুন
বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন কিউবারসি-ইয়ামালসহ ১০ ফুটবলার
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে বিএসটিআইয়ের নতুন বার্তা
টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে