ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
কাল্পনিক ছবি

মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িকভাবে ব্রণ শুকিয়ে গেলেও টুথপেস্ট ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া, প্রদাহ, দাগ ও রঙের পরিবর্তন হতে পারে।

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রোজালিন্ড সিম্পসনের মতে, ত্বকের সিবাসিয়াস গ্রন্থি ও লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ তৈরি হলে ব্রণ দেখা দিতে পারে। অতিরিক্ত সিবাম উৎপাদন এবং ত্বকে স্বাভাবিকভাবে থাকা Cutibacterium acnes ব্যাকটেরিয়ার ভূমিকার কারণেও ব্রণ হতে পারে।

টুথপেস্টে থাকা বেকিং সোডা বা অ্যালকোহলের মতো উপাদান ব্রণ শুকিয়ে দিতে পারে এমন ধারণা থেকেই এটি ব্যবহারের প্রচলন হয়েছে। তবে ব্রণের চিকিৎসায় টুথপেস্ট ব্যবহারের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ডা. সিম্পসন বলেন, টুথপেস্টের কিছু উপাদান সাময়িকভাবে ত্বক শুষ্ক করতে পারে। কিন্তু এতে থাকা মেনথল ও সোডিয়াম লরিল সালফেটের মতো উপাদান ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। ফলে প্রদাহ বেড়ে ব্রণের অবস্থা আরও খারাপ হতে পারে। একই সঙ্গে ত্বকে দাগ ও রঙের পরিবর্তনের ঝুঁকিও বাড়তে পারে।

ব্রণ কমাতে কী করবেন?

বিশেষজ্ঞরা ব্রণে টুথপেস্ট ব্যবহার না করে ত্বকের উপযোগী চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, হাইড্রোকলয়েড অ্যাকনে প্যাচ ব্রণের ওপর সুরক্ষামূলক আবরণ তৈরি করতে এবং আক্রান্ত স্থানে হাত দেওয়া কমাতে সহায়তা করতে পারে। কিছু ক্ষেত্রে এটি ব্রণের লালচে ভাব ও প্রদাহ কমাতেও সাহায্য করতে পারে।

এ ছাড়া ব্রণ খোঁটানো বা চেপে ফাটানো থেকে বিরত থাকতে হবে। এতে ত্বকে স্থায়ী দাগ হওয়ার ঝুঁকি বাড়ে। আক্রান্ত স্থানে উষ্ণ কাপড় দিয়ে সেঁক দেওয়া যেতে পারে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাজেলাইক অ্যাসিডের মতো ব্রণবিরোধী বাহ্যিক ওষুধ ব্যবহার করা যেতে পারে।

ডা. সিম্পসন জানান, ব্রণের চিকিৎসায় বাহ্যিকভাবে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বুঝতে সাধারণত প্রায় ১২ সপ্তাহ নিয়মিত ব্যবহার প্রয়োজন হতে পারে। তাই চিকিৎসার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা ব্রণ নিয়ন্ত্রণে ত্বকের উপযোগী পণ্য ব্যবহার, নিয়মিত ত্বকের যত্ন এবং প্রদাহ কমাতে সহায়ক উপাদানযুক্ত পণ্য বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সাধারণ ত্বকের যত্নে ব্রণ নিয়ন্ত্রণে না এলে কিংবা ব্রণ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ব্রণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য যুক্তরাজ্যের অ্যাকনে সাপোর্ট এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্টসের ওয়েবসাইট থেকেও তথ্য জানা যেতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
আরও পড়ুন
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে বিএসটিআইয়ের নতুন বার্তা
টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে
টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, যা বলল বিএসটিআই