ফ্রান্সের কোচ হয়ে সেই ‘সাংবাদিকের’ মুক্তি চাইলেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৪:৪২ পিএম


ফ্রান্সের কোচ হয়ে সেই ‘সাংবাদিকের’ মুক্তি চাইলেন জিদান
ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে জিদান। ছবি: এএফপি

অনুষ্ঠানিকভাবে জিনেদিন জিদানের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আর দায়িত্ব পেয়েই আলজেরিয়ায় কারাবন্দী ফরাসি সাংবাদিক ক্রিস্টোফ গ্লেজের মুক্তির দাবি জানিয়েছেন এই ফরাসি কিংবদন্তি।

মঙ্গলবার (২৮ জুলাই) ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, একজন অভিভাবক বা স্বজন হিসেবে আমি ক্রিস্টোফ গ্লেজের পাশে আছি এবং তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসতে পারবেন।

আরও পড়ুন

এর আগে গত ১০ জুন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও গ্লেজের দ্রুত মুক্তি আশা করেছিলেন। ফিফা থেকে এই সাংবাদিককে বিশ্বকাপের অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছিল। 

ইনফান্তিনো আশা প্রকাশ করেছিলেন যে, রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে তিনি বিশ্বকাপে উপস্থিত হতে পারবেন। তবে তার সেই আশাও শেষ পর্যন্ত অপূর্ণ থেকে যায়।

প্রসঙ্গত, ফরাসি স্পোর্টস ম্যাগাজিন ‘সো ফুট’-এর ৩৭ বছর বয়সী সাংবাদিক ক্রিস্টোফ গ্লেজ ২০২৪ সালের মে মাসে আলজেরিয়ার ফুটবল ক্লাব ‘জুনেস স্পোর্টিভ ডি কাবিলে’র ওপর একটি স্পেশাল রিপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার হন। 

পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে ‘সন্ত্রাসবাদের সমর্থনের’ অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২৫ সালের জুন থেকে তিনি কারাবন্দী রয়েছেন।

ফ্রান্স ও আলজেরিয়ার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ২০২৫ সালের জুনে দেওয়া এই রায়টি একই বছরের ডিসেম্বরের শুরুতে আপিল আদালতেও বহাল রাখা হয়।

আইনি জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির ক্ষমার (Presidential Pardon) পথ সুগম করার লক্ষ্যে ক্রিস্টোফ গ্লেজ গত মার্চ মাসে সুপ্রিম কোর্টে করা তার আপিল প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে গত ৩ জুন তার আইনজীবীরা জানান যে, আলজেরিয়ার আদালত সরকারি কৌঁসুলির দায়ের করা আপিলও খারিজ করে দিয়েছেন। এর ফলে মামলাটির সমস্ত বিচারিক আইনি ধাপ আনুষ্ঠানিকভাবে শেষ হলো এবং রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে তার মুক্তির শেষ বাধাটিও দূর হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission