ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ইস্যুতে ফিফার বিরুদ্ধে উয়েফার জরুরি বৈঠক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশের ২০ শতাংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ পরিকল্পনার বিরুদ্ধে যৌথ অবস্থান নিতে ৫৫ সদস্যদেশকে নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকেছে উয়েফা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিনের নেতৃত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। এতে ফিফার প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অভিন্ন অবস্থান এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

সম্প্রতি ফিফা বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

বিবিসির হাতে আসা ফিফার এক চিঠি অনুযায়ী, ২১১টি সদস্য ফুটবল সংস্থাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এ প্রস্তাবের বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে। প্রস্তাবে সম্মত হওয়া সদস্যরা এককালীন ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বিশেষ তহবিল পাবে, যার প্রথম ধাপে দেওয়া হবে ২০ মিলিয়ন ডলার।

এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমর্থন না দিলে এককালীন অর্থপ্রদানের প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি পুরো পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর আগে উয়েফা অভিযোগ করেছিল, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে যথেষ্ট আলোচনা না করেই এগিয়েছে ফিফা।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, যে বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছে, সেটির মালিকানা রয়েছে জোশুয়া কুশনার-এর, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

এদিকে লা লিগা-র সভাপতি হাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-র কঠোর সমালোচনা করে বলেন, ইনফান্তিনো নিজের নির্বাচন তহবিল ও ভোট নিশ্চিত করতে ফুটবলের ভবিষ্যৎ বিক্রি করছেন। ফিফা ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পত্তি নয়।

আরও পড়ুন

ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কি না, তা নির্ভর করবে সদস্য দেশগুলোর মতামতের ওপর। তবে এরই মধ্যে বিষয়টি ফিফা ও উয়েফার মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে নতুন মাত্রা দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা